আজ কি আছে আপনার ভাগ্যে, জানতে চোখ রাখুন আজকের রাশিফলে
দি নিউজ লায়ন;
মেষ
অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। তীর্থযাত্রা হতে পারে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যেতে পারে।
বৃষ
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। স্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মিথুন
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। জ্যেষ্ঠ ভাইদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
কর্কট
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আইনি ঝামেলা থেকে দূরে থাকুন। দূরের যাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন।
সিংহ
ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।
কন্যা
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। আজ কোনো ঝুঁকি নেবেন না। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
তুলা
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
বৃশ্চিক
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
ধনু
ধর্মের প্রতি আগ্রহ বোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
মকর
আপনার গ্রহণযোগ্যতা বাড়তে পারে। শরীর ভালো থাকবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।
কুম্ভ
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন।
মীন
আর্থিক দিক ভালো যাবে। অধীনদের কাজে লাগাতে পারবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।

Post a Comment